নারী হকিতে প্রথম জয় বাংলাদেশের
স্পোর্টস ডেস্ক: নারী হকিতে প্রথম জয় পেল বাংলাদেশ দল। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সিঙ্গাপুরে চলমান এএইচএফ অনূর্ধ্ব-২১ নারী হকি টুর্নামেন্টে বাংলাদেশ ২-০ গোলে শ্রীলংকাকে হারিয়েছে।
নারী হকির যাত্রা শুরু হওয়ার পর নিজেদের দ্বিতীয় ম্যাচেই জয় দেখল বাংলাদেশ দল। দলের পক্ষে একটি করে গোল করেন অধিনায়ক রিতু খানম ও তারিন আক্তার।
প্রথম ম্যাচে স্বাগতিক সিঙ্গাপুরের কাছে ০-৩ গোলে হারের ভুলগুলো শুধরে সেংক্যাং স্টেডিয়ামে এ ম্যাচে নেমেছিল বাংলাদেশের মেয়েরা। প্রথম কোয়ার্টারে আধিপত্য ধরে রাখলেও গোলের জন্য অপেক্ষা দ্বিতীয় কোয়ার্টার পর্যন্ত। ২৭ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে লিড এনে দেন তারিন আক্তার খুশি।
তৃতীয় কোয়ার্টার আবার গোলশূন্য। দ্বিতীয় গোল আসে ৫৮ মিনিটে শেষ কোয়ার্টারে। পেনাল্টি কর্নার থেকে ব্যবধান দ্বিগুণ করেন ফারদিয়া আক্তার রাত্রি। রেফারির মেষ বাঁশিতে নিশ্চিত হয় প্রথম জয়।
সিঙ্গাপুর যাওয়ার আগে বাংলাদেশ দলের অধিনায়ক রিতু খানম বলেছিলেন, ‘আমরা অনন্ত একটি ম্যাচ জিতে ফিরতে চাই।’ অধিনায়কের প্রত্যাশার সেই জয়টা ধরা দিলো দ্বিতীয় ম্যাচেই।
বাংলাদেশ বৃহস্পতিবার তৃতীয় ম্যাচ খেলবে হংকংয়ের বিরুদ্ধে।
Related News
বিশ্বকাপের টিকিট বিক্রিতেই ফিফার আয় ৪৮ হাজার কোটি টাকা
স্পোর্টস ডেস্ক: ফুটবল বিশ্বকাপ ঘিরে দর্শকদের উন্মাদনা যে কতটা বাণিজ্যিক সাফল্য এনে দিতে পারে, তারRead More
বিশ্বকাপের ভেন্যু দেখতে সিলেটে আইসিসির প্রতিনিধি দল
স্পোর্টস ডেস্ক: আসন্ন নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করেছেRead More



Comments are Closed