জকিগঞ্জে ৮৫০ পিস ইয়াবাসহ আটক ৩
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের জকিগঞ্জে পৃথক অভিযানে ৮৫০ পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। আটককৃত ৩জনই মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম জানান- মঙ্গলবার বিকেল সোয়া ৪ টার দিকে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মীর মো. আব্দুন নাসেরের নেতৃত্বে উপজেলার ভরন সুলতানপুর এলাকার মোকাম মসজিদের সামনে থেকে ৮০০ পিস ইয়াবাসহ দুজনকে আটক করা হয়।
আটকরা হলো- উপজেলার সুলতানপুর গ্রামের মৃত তকদ্দছ আলীর ছেলে শফিক আহমদ (৩৫) ও একই উপজেলার নানোগ্রাম গ্রামের মৃত জহির আলীর ছেলে ইয়াহিয়া আহমদ (১৯)। এসময় ইয়াবা বহনের কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল জব্দ করা হয়।
এদিকে বিকেল সাড়ে পাঁচটার দিকে এসআই মিজানুর রহমান সরকারের নেতৃত্বে সোনাসার বাজার পয়েন্টে পৃথক অভিযানে ৫০ পিস ইয়াবাসহ শাহাবুদ্দিন নামে একজনকে আটক করা হয়। সে সোনাসার গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।
দুটি অভিযানে আটককৃতদের বিরুদ্ধে জকিগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Related News
সিলেটের র্যাব-৯ এখন এসআরবি-৯
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর নাম পরিবর্তন হয়ে এখন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯Read More
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More



Comments are Closed