কারবালায় পদদলিত হয়ে ৩১ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের কারবালা শহরে মঙ্গলবার আশুরার মিছিলে পদদলিত হয়ে অন্তত ৩১ জন নিহত হয়েছে, আহত হয়েছে শতাধিক মানুষ ।
দেশটির সবচেয়ে বড় শিয়া সম্প্রদায়ের সবচেয়ে বড় পুণ্যভূমিতে তাজিয়া মিছিলের সময় চলাচলের একটি রাস্তা ধসে পড়লে আতঙ্কগ্রস্ত লোকজন ছোটাছুটি শুরু করলে হতাহতের এ ঘটনা ঘটে। ইরাকের স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র সাঈফ আল বদর বলেছেন, মৃতের সংখ্যা চূড়ান্ত নয়, আরও বাড়বে।
আল জাজিরা জানায়, মঙ্গলবার কালো কাপড় পরা শিয়া মুসুল্লিরা রক্তলাল হরফে ইমাম হোসেনের নাম লেখা কালো নিশান হাতে প্রতিবছরের মতো কারবালার ইমাম হোসেনের মাজারে যাওয়ার সময়ই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।
সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে ভয়াবহ এই হতাহতের ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে দেশটিতে।
হযরত মোহাম্মদ (সা.) এর দৌহিত্র ইমাম হোসেনের হত্যাকে স্মরণ করতে প্রতিবছর লাখো শিয়া মুসলমান তাদের অত্যন্ত পবিত্রস্থান কারবালায় জড়ো হন।
Related News
যুক্তরাষ্ট্রের ডিভি লটারি নিয়ে নতুন সিদ্ধান্ত
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাওয়া গ্রিন কার্ডের ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারি এখনই চালুRead More
পাকিস্তানে অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে একটি স্বাস্থ্যকেন্দ্রে পার্ক করে রাখা অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ৯ জনেরRead More



Comments are Closed