Main Menu

ইন্টারনেট সংযোগ নিলেই টিভি ফ্রি!

প্রযুক্তি ডেস্ক : নিজেদের পণ্য বিক্রিতে বিভিন্ন অফার ও এক্সটা সুবিধা ঘোষণা করে থাকে কোম্পনিগুলো। তবে এবার ভারতের রিলায়েন্স ঘোষণা দিলো ভিন্নধর্মী প্যাকেজ। তাদের দেয়া ইন্টারনেট কিনলে পাবেন একটি টেলিভিশন।

দেশটির সবচেয়ে ধনী মুকেশ আম্বানির প্রতিষ্ঠানটি ঘোষণা দিয়েছে, জিও ইন্টারনেট প্যাকেজ কিনলে টেলিভিশন ফ্রি দেবা হবে। এজন্য ১৫ হাজার ৫৮৮ রুপির বার্ষিক ইন্টারনেট প্যাকেজ কিনতে হবে।

ভারতে এখনও অন্তত ৭০ কোটি মানুষ ইন্টারনেট সেবার বাইরে রয়েছে। তাদের প্রযুক্তি দুনিয়ায় নিয়ে আসার জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। সেই বড় অংশকে ইন্টারনেট ব্যবহারে উৎসাহি দিতেই এমন পরিকল্পনা নিয়ে অফার দিয়েছে প্রতিষ্ঠানটি। তবে এমন অফার এটাই প্রথম নয় প্রতিষ্ঠানটি। এর আগেও নিজেদের গ্রাহক বাড়াতে বিভিন্ন সময় কম মূল্যে ডেটাসহ তার সঙ্গে আরও উপহার দিয়েছে গ্রাহকদের।

রিলায়েন্স জিও ভারতে এখন শীর্ষ ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান হিসেবে নিজেদের নিয়ে যাবার চেষ্টা করছে। সেই চেষ্টা থেকেই প্যাকেজ কিনলে ফোরকে রেজুলেশনের টিভি দেবার কথা জানিয়েছে। সঙ্গে গ্রাহকরা নেটফ্লিক্স এ অ্যামাজন প্রাইম স্ট্রিমিং সার্ভিসও পাবেন।

রিলায়েন্স জিওর ওই ইন্টারনেট সার্ভিসের নাম জিওফাইবার। এটির সর্বনিম্ন মাসিক প্যাকেজ প্ল্যান শুরু হয়েছে ৬৯৯ রুপি থেকে। ভারতের ১৬০০ শহরে এই ইন্টারনেট সার্ভিস দেওয়া শুরু করেছে জিও।

ভারতে ২০১৬ সালে প্রতি জিবি ইন্টারনেট বিক্রি হতো ২০৬ রুপিতে। সেটি ২০১৮ সালে কমে বিক্রি হয় মাত্র ১২ রুপিতে।

Share





Related News

Comments are Closed