শ্রীমঙ্গলে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মনিন্দ্র দেবনাথ (৬৫) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলার ইসবপুর গ্রাম থেকে লাশটি উদ্ধার হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার থেকে মনিন্দ্র দেবনাথ নিখোঁজ ছিলেন। মঙ্গলবার সকালে বাড়ির পাশের জঙ্গলে গলায় দড়ি দিয়ে ঝুলানো লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়।
মৌলভীবাজারের সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান ও শ্রীমঙ্গল থানার ওসি আব্দুস ছালেক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ওসি আব্দুস ছালেক বলেন, বৃদ্ধ লোকটি আত্মহত্যা করেছে বলে আমরা ধারনা করছি। যেহেতু পরিবারের কেউ চাইছে না আর লাশের শরীরেও পচন ধরে গেছে তাই আমরা লাশটি পরিবারের কাছে ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করেছি।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed