ভোলাগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সভা
কোম্পানীগঞ্জ সংবাদদাতা: ট্রাক চাপায় নিহত ভোলাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র আল আমিন ও পাথর ব্যবসায়ী হাজী কুদরত উল্লাহর হত্যাকারী ঘাতক ট্রাকচালকের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মংগলবার সকাল সাড়ে ১০টায় ভোলাগঞ্জ বাজারে এক বিরাট মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
ভোলাগঞ্জ গ্রামবাসী ও পূর্ব ধলাই পাথর সাপ্লাইয়ার্স ব্যবসায়ী সমিতির যৌথ উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সভা ও মানববন্ধনে সভাপতিত্ব করেন উপজেলা ভাইস চেয়ারম্যান লাল মিয়া।
ব্যবসায়ী নেতা জসিমুল ইসলাম আংগুরের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভোলাগঞ্জ গ্রামের বিশিষ্ট মুরুব্বি হাজি আবুল বশর, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি মঈন উদ্দিন মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, যুবলীগ নেতা শা আলম, ব্যবসায়ী আবুল ফজল, আক্তারুজ্জামান নোমান, জয়নাল আবেদিন জনি, মোর্শেদ আলম, ইব্রাহিম আলি, শরিফ উদ্দিন, নিহতের ছোট ভাই হাফিজ হামিদুল হক, জসিম উদ্দিন, হাবিব উল্লাহ, আরমান উল্লাহ, নিহত আলামিনের পিতা মখদ্দুস মিয়া, হাফিজ কামরুল হাসান, মুজিবুর রহমান, হোসেন নূর, শিক্ষক কমল কান্তি, প্রধান শিক্ষক আবুদল আওয়াল, আব্দুল ওয়াহিদ, শিক্ষিকা শিফা বেগম, ফয়জুল হক, মঞ্জুর আহমদ প্রমুখ।
প্রতিবাদ সভা ও মানববন্ধনে বক্তারা অবিলম্বে সিলেট-ভোলাগঞ্জ সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বাজার, মসজিদ, স্কুল, কলেজের সামনে গতিরোধক ডিভাইডার স্থাপন, সিলেট-ভোলাগঞ্জ সড়কে চলাচল কারী ট্রাক চালকদের কাগজপত্র যাচাই-বাছাই ও ঘাতক চালকদের গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন প্রশাসনের নিকট।
Related News
সিলেটের র্যাব-৯ এখন এসআরবি-৯
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর নাম পরিবর্তন হয়ে এখন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯Read More
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More



Comments are Closed