হৃদরোগে বাহুবল থানার এসআইয়ের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবল মডেল থানার এসআই হাশেম আলী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মৃতুকালে তিনি স্ত্রী এক ছেলে এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
হাশেম আলীর গ্রামের বাড়ি পাবনা জেলায়। তিনি ১০ মাস আগে বাহুবল মডেল থানায় যোগদান করেন।
জানা গেছে, সোমবার রাতে ওয়ারেন্ট তামিলের ডিউটি শেষ করে রাত ৩টায় বাসায় ফেরেন এসআই হাশেম আলী। মঙ্গলবার ভোররাতে ফজরের আগে তিনি হৃদরোগে আক্রান্ত হন। তাৎক্ষণিক তাকে বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট প্রেরণ করেন।
সিলেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১০টায় তার মৃত্যু হয় বলে বাহুবল মডেল থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান জানিয়েছেন।
Related News
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More
শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজ ও নিরাপদ করতে বিশ্ববিদ্যালয়ের পরিবহনRead More



Comments are Closed