দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের সামনে দাঁড়িয়ে থাকা ইটবোঝাই ট্রাকে পাথরবোঝাই আরেকটি ট্রাকের ধাক্কায় ৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ট্রাকের চালক ও হেলপার রয়েছেন। এঘটনায় আরও একজন আহত হয়েছেন।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের সামনে সড়কে এ দুর্ঘটনা ঘটে।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তুহিন হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন ।
তিনি জানান, রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র সড়কে পাংচার হওয়ায় একটি ইটবোঝাই ট্রাক দাঁড়িয়ে ছিল। ওই ট্রাকের নিচে ঢুকে ট্রাকের হেলপার ও চালক চাকা মেরামতের কাজ করছিলেন। এসময় পেছন থেকে এসে পাথরবোঝাই আরেকটি ট্রাক ধাক্কা দেয়। এতে দাঁড়িয়ে থাকা ট্রাকের চালক ও হেলপার এবং ধাক্কা দেওয়া ট্রাকের হেলপার ঘটনাস্থলেই নিহত হন। আহত হয় আরেকজন। আহতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
তবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানাতে পারেননি ওসি।
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed