Main Menu

নাট্যকর্মী অপূর্ব দে আর নেই

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের নান্দিক নাট্যদলের নাট্য কর্মী অপূর্ব দে (৪৩) আর নেই। রোববার (৮ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

জিভি ভাইরাসে আক্রান্ত হয়ে গত ৫ সেপ্টেম্বর থেকে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। রোববার রাতে অবস্থার আরও অবনতি হলে পরিবারের সিদ্ধান্তে লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয় বলে জানান সম্মিলিত নাট্য পরিষদ, সিলেটের সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত।

রোববার রাতে লাশ হাসপাতাল থেকে বাসায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে শেষকৃতের জন্য চালিবন্দর শশ্মানঘাটে নিয়ে যাওয়া হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

Share





Related News

Comments are Closed