সাইফুর রহমানের কবর জিয়ারত করলেন মেয়র আরিফ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য, সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের ১০ম মৃত্যুবাষিকীতে তাঁর কবর জিয়ারত করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মৌলভীবাজার সদর উপজেলার বাহারমর্দনে এম সাইফুর রহমানের কবর জিয়ারত করেন তিনি। এর আগে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন এম সাইফুর রহমানের ছেলে ও মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান, সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি সালেহ আহমদ খসরু, সিসিকি কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান উজ্জ্বল, ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মাহবুবুল হক চৌধুরী, মঈন উদ্দিন সুহেল, ইসতিয়াক আহমদ সিদ্দিকী প্রমুখ।
উল্লেখ্য, এম সাইফুর রহমান ২০০৯ সালের ৫ সেপ্টেম্বর সিলেট সফর শেষে ঢাকায় ফেরার পথে বেলা পৌনে ৩টায় ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের খড়িয়ারা নামক স্থানে সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। তাকে বহনকারী গাড়িটি রাস্তা থেকে ছিটকে পাশের একটি খাদে পড়ে পানিতে তলিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তাঁর আকস্মিক মৃত্যুতে বৃহত্তর সিলেটসহ পুরো দেশে শোকের ছায়া নেমে আসে। তার শেষ ইচ্ছানুযায়ী বাহারমর্দন গ্রামে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed