Main Menu

সিলেটে ১ টাকা মূল্যে খাদ্য বিতরণের উদ্বোধন

বৈশাখী নিউজ ডেস্ক: দি এইডেড হাই স্কুল সিলেটের এইডেডিয়ান ’৯৭ এর উদ্যোগে সুবিধা বঞ্চিত মানুষের সেবা দেয়ার লক্ষ্যে গ্রীন ডিজএ্যাবলড ফাউন্ডেশন (জিডিএফ) এর প্রতিবন্ধীদের মধ্যে সিলেটে প্রথম ১ টাকা মূল্যে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে নগরীর জিন্দাবাজারস্থ জিডিএফ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

জিডিএফ’র চেয়ারম্যান কবীর আহমদ এর সভাপতিত্বে ও নির্বাহী পরিচালক বায়েজিদ খান এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ১ টাকা খাবার প্রজেক্টের প্রতিষ্ঠাতা পরিচালক রাফাত নূর, এইডেডিয়ান ’৯৭ এর সভাপতি মোঃ হামিদ হোসেন রিপন, সহ সভাপতি আহমেদ নাজিম পান্না, সদস্য রফিক, রনজিত, সোহেল, রেজা, মাসুম, লিটন, আরমান, জামাল, রোমেল সহ প্রজক্টের সদস্যবৃন্দ। উপস্থিত ছিলেন জিডিএফ’র কোষাধ্যক্ষ মাসুম আহমদ চৌধুরী, ম্যানেজার স্বপন মাহমুদ, হিসাব রক্ষক নমিতা রাণী, শিক্ষক সাবিনা ইয়াসমিন, খালেদা আক্তার প্রমুখ। এছাড়াও জিডিএফ’র শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা শেষে দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন সৈয়দ ফয়ছল আহমদ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সুবিধা বঞ্চিত মানুষদের মুখে হাসি ফোটাতে ও তাদেরকে ভাল খাবার খাওয়ানোর লক্ষ্যে এইডেডিয়ান ’৯৭ যাত্রা শুরু করে। ২০১২ সাল থেকে বাংলাদেশে বিভিন্ন স্থানে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। সিলেট প্রথম জিডিএফ’র প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে খাদ্য বিতরণের মাধ্যমে কার্যক্রম শুরু হলো। পর্যাক্রমে সিলেটের সকল স্থানে ১ টাকা মূল্যের খাদ্য বিতরণ করা হবে।

জিডিএফ’র নির্বাহী পরিচালক বায়েজিদ খান প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে প্রথম খাদ্য বিতরণের কার্যক্রম উদ্বোধন করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো ভাত, মুরগীর রোস্ট, ডিম, সবজি, ডাল এবং মিষ্টি ইত্যাদি।

Share





Related News

Comments are Closed