বগুড়ায় মা’কে পুড়িয়ে মারল পাষণ্ড ছেলে
বৈশাখী নিউজ ডেস্ক : নেশার টাকা না পেয়ে নিজের মোটরসাইকেল থেকে পেট্রোল নিয়ে বৃদ্ধা মা খুকি বেগমকে (৬৫) পুড়িয়ে হত্যা করেছে বখাটে ছেলে সোহানুর রহমান খোকন মণ্ডল (৩২)।
রোববার (১ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে বগুড়া জেলার ধনুট উপজেলার চিকাশী ইউনিয়নের গজারিয়া গ্রামে এ পৈশাচিক ঘটনা ঘটে। পরে প্রতিবেশীরা বখাটে খোকন মণ্ডলকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছেন।
পুলিশ ও প্রতিবেশী ফিরোজ মাহমুদ হিরা জানান, খোকন ধুনট উপজেলার গজারিয়া গ্রামের আবদুস সামাদ মণ্ডলের ছেলে। সে কোনো কাজ করত না। নেশার টাকা না পেলে বৃদ্ধ বাবা-মাকে নির্যাতন করা তার অভ্যাসে পরিণত হয়েছিল। সন্তানের নেশার টাকা জোগাড় করতে কিছুদিন আগে জমি বিক্রি করে দেয়া হয়।
খোকন রোববারও তার মায়ের কাছে ৫ হাজার টাকা দাবি করে। কিন্তু টাকা না দেয়ায় সে মায়ের ওপর ক্ষুব্ধ হয়ে বিকাল ৫টার দিকে কৌশলে মায়ের হাত-পা বেঁধে ফেলেন। পরে তার ব্যবহৃত মোটরসাইকেল থেকে পেট্রল এনে মায়ের শরীরে ছিটিয়ে দেয়া হয়। পরে আগুন ধরিয়ে দেয়া হয়। আগুনে খুকির শরীর ঝলসে যায়।
প্রতিবেশীরা তাকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে পাঠান। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাবতলী উপজেলার পোড়াদহ গোলাবাড়ি এলাকায় পৌঁছার পরই খুকি বেগম মৃত্যুর কোলে ঢলে পড়েন। ঘটনার পর পরই স্থানীয়রা খোকনকে আটক করে গণপিটুনি দেয়। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
ধুনট থানার ওসি ইসমাইল হোসেন বেঙ্গল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বখাটে খোকন মণ্ডল নেশার টাকার জন্য বাবা-মায়ের ওপর নির্যাতন চালায়। এছাড়া কয়েকদিন আগে তার স্ত্রী বাপের বাড়ি চলে গেছে। ধারণা করা হচ্ছে, এসব কারণে সে ক্ষিপ্ত হয়ে মায়ের শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছিল। হাসপাতালে নেয়ার পথে তার মা মারা গেছেন। সোমবার ময়নাতদন্ত শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তথ্যসূত্র: যুগান্তর
Related News
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালেRead More



Comments are Closed