ওসমানীনগরে পিতার লালসার শিকার মেয়ে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে দীর্ঘদিন ধরে লম্পট পিতার লালসার শিকার হয়ে আসছে মাদ্রাসায় পড়ুয়া এক কিশোরি কন্যা (১৪)। উপজেলার দয়ামীর ইউনিয়নের রাইকারা (নোয়াগাঁও) গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হওয়ায় পলাতক রয়েছেন লম্পট পিতা। এ ঘটনায় রবিবার (১ সেপ্টেম্বর) ওসমানীনগর থানায় মামলা দায়ের করেছেন শিশুটির চাচী।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নির্যাতনের শিকার কিশোরি স্থানীয় একটি মাদ্রাসার চতুর্থ শ্রেণির আবাসিক শিক্ষার্থী। গত রমজানের ছুটিতে বাড়ি এসে প্রায় দেড়মাস অবস্থান করে। এ সময় তার পিতা নিয়মিত তাকে জোরপূর্বক নির্যাতন করতেন। ভয়ে বিষয়টি গোপন রেখে মেয়েটি আবারো মাদ্রাসায় ফিরে যায়। পরবর্তীতে গত ঈদুল আযহার ছুটিতে বাড়ি এলে আবারো তার ওপর যৌন নির্যাতন চালান লম্পট পিতা। এতদিন ভয়ে বিষয়টি গোপন রাখলেও গত বৃহস্পতিবার শিশুটি বাড়িতে ফিরে ঘটনাটি তার বড় চাচীকে জানায়। রবিবার শিশুটির চাচী শিশুটিকে নিয়ে ওসমানীনগর থানায় হাজির হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।মামলা নং-০১, তারিখ-০১/০৯/১৯। ধর্ষক মাসুক মিয়া (৪২) উপজেলার রাইগদারা নোওয়া গ্রামের মৃত সমছু মিয়ার পুত্র।
ভিকটিমের চাচী জানান, প্রায় ৬ বছর পূর্বে মাসুক মিয়ার প্রথম স্ত্রী ৪ কন্যা সন্তান রেখে মারা গেলে তিনি আরো দুটি বিয়ে করেন। কিন্তু বনিবনা না হওয়ায় পরের বিয়েগুলো ভেঙে যায়। নির্যাতিত শিশুসহ তারা তিন বোন মাদ্রাসায় থেকে লেখাপড়া করছে এবং ছোটটি আমার কাছে রয়েছে। গত বৃহস্পতিবার মাদ্রাসা থেকে ফিরে মেয়েটি (নির্যাতিতা) এই ঘটনাটি খুলে বললে আমি স্থানীয় মেম্বারকে অবগত করে পুলিশের কাছে
যাই।
নির্যাতনের শিকার কিশোরি জানায়, আমার বাবা রমজান মাসের আগ থেকে জোর করে আমার সাথে খারাপ কাজ করছেন। ভয়ে কাউকে কিছু বলিনি। শেষ পর্যন্ত ছোটবোনের টানে গত বৃহস্পতিবার বাড়ি এসে রাতে চাচীর ঘরে অবস্থান করে চাচীকে ঘটনাটি খুলে বলি।
ওসমানীনগর থানার ওসি এসএম আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি নিজেই তদন্ত করে দেখছি। নির্যাতনের শিকার শিশুর ডাক্তারী পরীক্ষার জন্য তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) প্রেরণ করা হয়েছে।মাসুক মিয়াকে ধরতে পুলিশী অভিযান চালানো হচ্ছে বলেও জানান তিনি।

Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More

Comments are Closed