সড়ক দুর্ঘটনায় পুলিশের এএসআইসহ নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক : কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাবুর্চি বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় পুলিশের এক এএসআইসহ তিনজন নিহত হয়েছেন। সোমবার ভোর সোয়া ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চৌদ্দগ্রামের মিয়ারবাজার হাইওয়ে ফাড়িঁতে দায়িত্বরত এএসআই আকতার হোসেন। তিনি জেলার বরুড়া উপজেলার আমড়াতলি ছোট বাতুয়া গ্রামের দুলা মিয়ার ছেলে।
হেলপার সুমন আহমেদ (২৬)। তিনি লক্ষীপুর জেলার নন্দীগ্রামের ইসমাইল হোসেন বাবুলের ছেলে এবং নোয়াখালী জেলার সেনবাগ গ্রামের মো. ছালেহ আহম্মদের ছেলে মো. ফাহাদ।
মিয়ার বাজার হাইওয়ে ওসি আবুল কালাম আজাদ জানান, ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষে উভয় যান বিকল হয়। হাইওয়ে পুলিশ র্যাকার নিয়ে ওই দুইযান উদ্ধারকালে পেছন দিক থেকে পুলিশের পিকআপ ভ্যানকে ধাক্কা দেয় আরেকটি কাভার্ডভ্যান।
এতে গাড়ীর হেলপার সুমন, চৌদ্দগ্রাম মিয়ারবাজার হাইওয়ে ফাড়িঁর এএসআই আকতার হোসেনসহ তিনজন নিহত হয়।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed