একইদিনে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় ডোবা ও নদীতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (১ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুরের মধ্যে মর্মান্তিক এসব ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার পাইকুরাটি ইউনিয়নের নওধার গ্রামের খোকন মিয়ার তিন বছরের শিশু সাব্বির মিয়া। সকালে নিজ বাড়ির সামনে ডোবার পানিতে ডুবে সে মারা যায়।
সকাল ১০টার দিকে একই গ্রামের সবুজ মিয়ার সাত বছর বয়সী শিশু ইয়াসিন মিয়া বাড়ির সামনের ডোবায় গোসল করতে গিয়ে মারা যায়।
এদিকে একদিনই দুপুরে উপজেলার চামরদানি ইউনিয়নের সোলেমানপুর গ্রামের বাসিন্দা মঞ্জু সরকারের আড়াই বছরের শিশু অভিজিৎ সরকার মনাই নদীর পানিতে ডুবে মারা যায়।
পাইকুরাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফেরদৌসুর রহমান তাঁর ইউনিয়নের নওধার গ্রামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে চামরদানি ইউপি চেয়ারম্যান জাকিরুল আজাদ মান্না তাঁর ইউনিয়নের সোলেমানপুর গ্রামে পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
ছাতকের আওয়ামী লীগ নেতা হাজী স্বপন ঢাকায় গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী হাজী স্বপন মিয়াকে (৫২)Read More
১৮ শ্রমিকের মৃত্যু, তবুও থামছে না কয়লা চোরাচালান
হাবিব সরোয়ার আজাদ: জাতীয় পত্রিকা, টিভির প্রতিবেদন এবং তাহিরপুর থানার অপমৃত্যু মামলা-সংক্রান্ত ডায়েরির তথ্য অনুযায়ী,Read More



Comments are Closed