Main Menu

এনা’র ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

শ্রীমঙ্গল প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কে এনা বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী অপু দেব (৩৫) নিহত হয়েছেন। এ ঘটনায় বাস চালক কালু মিয়াকে (৩৫) আটক করেছে পুলিশ। জব্দ করেছে বাসটিও (ঢাকা মেট্টো-ব-১৫-৪০১৯)।

রোববার দুপুরে উপজেলার কালাপুর ইউনিয়নের নওয়াগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। নিহত অপু ভূনবীর এলাকার মৃত নদেন্দ্র দেবের ছেলে। তিনি মৌলভীবাজার শহরের লাইফ কেয়ার প্রাইভেট হাসপাতালের ম্যানেজার হিসাবে কর্মরত ছিলেন।

জানা যায়, শ্রীমঙ্গল নওয়াগাঁও থেকে মোটর সাইকেল আরোহী অপু দেবকে ধাক্কা দিয়ে এনা গাড়ির চালক দ্রুত মৌলভীবাজার শহরের দিকে পালিয়ে যেতে চাইলে স্থানীয়রা ঘটনাস্থল থেকে মোবাইল ফোনের মাধ্যমে দুর্ঘটনার খবর জানালে এলাকাবাসী ইউনিয়নের লামুয়া গ্রামে বাসটিকে আটক করে।

এ সময় উত্তেজিত জনতা গাড়ীর চালককে মারধরের চেষ্টা করলে স্থানীয়রা গাড়ীর চালককে তাদের হেফাজতে নিয়ে পুলিশকে খবর দিলে পুলিশ গাড়ীর চালক ও বাসটিকে আটক করে পুলিশ হেফাজতে নিয়ে যান।

এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুছ সালেক বিষয়টি নিশ্চিত করে জানান, বাস ও চালক আটক করা হয়েছে এবং চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

Share





Related News

Comments are Closed