ধলাই নদীতে ৩টি নৌকা ও দু’টি লিস্টার মেশিন জব্দ
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জের ধলাই নদীতে অবৈধ বালু উত্তোলন ও চাঁদাবাজি বন্ধে অভিযান চালিয়েছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।
রোববার (১ সেপ্টেম্বর) সকালে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ইজারা বহির্ভূত জায়গা থেকে বালু উত্তোলনের সময় বুধবারী বাজার সংলগ্ন এলাকা থেকে ইঞ্জিনচালিত তিনটি বালুর নৌকা ও দুইটি লিস্টার মেশিন জব্দ করে থানায় নিয়ে আসা হয়।
এদিকে, ধলাই নদীতে ইজারা বহির্ভূত জায়গা থেকে বালু উত্তোলনের মহোৎসব চলছে। সেই সাথে বেড়েছে চাঁদাবাজদের দৌরাত্ম। লিজকৃত বালু মহালের বাইরে কালাইরাগ ও কালা সাদেক এলাকায় থাকা দুটি বালু মহালে লুটপাট চালানো হচ্ছে। বালু উত্তোলনের ফলে হুমকির মুখে পড়েছে সিলেটের দীর্ঘতম ধলাই সেতুটি। ইসলামগঞ্জবাজার (বুধবারীবাজার) ও কুশিঘাট বাজার হুমকীতে রয়েছে। এছাড়া প্রতিটি বালুর নৌকা থেকে ভূমির মালিক, ইজারা ট্যাক্স ছাড়াও বিভিন্ন নামে-বেনামে চাঁদা আদায় করা হচ্ছে। আর এই লুটপাট ও চাঁদাবাজির কারণে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে এলাকায়।
অন্যদিকে, বালুদস্যুরা স্থানীয় দরিদ্র কৃষকদের মালিকানা জমি থেকে জোরপূর্বক বালু তুলে নিয়ে যাচ্ছে বলেও অভিযোগ রয়েছে।
এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য গত বুধবার স্থানীয়দের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি স্মারকলিপিও প্রদান করা হয়েছে।
এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, ধলাই নদীতে অবৈধ বালু উত্তোলন ও চাঁদাবাজি বন্ধে পুলিশ সবসময় তৎপর রয়েছে। অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত থাকার কথা জানান ওসি।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed