নরেন্দ্র মোদির প্রধান সচিবের পদত্যাগ
আন্তর্জাতিক ডেস্ক: পদত্যাগ করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রধান সচিব নৃপেন্দ্র মিশ্র।
২০১৪ সালে মোদির প্রথম মেয়াদে তাকে এই পদটিতে বসাতে পরামর্শ দিয়েছিলেন অমিত শাহ।
আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, তখন নৃপেন্দ্র মিশ্র ছিলেন টেলিকম নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (ট্রাই) চেয়ারম্যান। ট্রাই-এর নিয়ম অনুসারে অবসরের পর সরকারি পদ নেয়া যায় না।
নিয়মের বদল করে তাকে এই পদে বসালে বিরোধীরা এ নিয়ে হইচই তুলেছিল। কিন্তু মোদি নিজের অবস্থানে অনড় ছিলেন।
পাঁচ বছরেরও বেশি সময় দায়িত্ব পালনের পর এবার পদটি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলের নৃপেন্দ্র।
ভারতীয় প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, নৃপেন্দ্র মিশ্র পদত্যাগ করতে চাইলে মোদি তাকে সপ্তাহ দুয়েক দায়িত্ব পালন করতে বলেছেন।
তবে ধারনা করা হচ্ছে মোদির পরবর্তী প্রধান সচিব হতে যাচ্ছেন পি কে মিশ্র।
নৃপেন্দ্র মিশ্র বলেন, দায়িত্ব পালনের সময়ে নিজের কাজের প্রতি আমি প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম। এখন সরে দাঁড়ানোর সময় হয়েছে আমার। যদিও সাধারণ মানুষ ও দেশের স্বার্থে আমি কাজ করে যেতে চাই।
Related News
যুক্তরাষ্ট্রের ডিভি লটারি নিয়ে নতুন সিদ্ধান্ত
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাওয়া গ্রিন কার্ডের ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারি এখনই চালুRead More
পাকিস্তানে অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে একটি স্বাস্থ্যকেন্দ্রে পার্ক করে রাখা অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ৯ জনেরRead More



Comments are Closed