Main Menu

সিলেটে দিনে দুপুরে শিক্ষকের বাসায় চুরি

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর শাহী ঈদগাহে দিনে দুপুরে এক শিক্ষকের বাসা থেকে প্রায় সাড়ে ৪ লাখ টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছে।

শনিবার (৩১ আগস্ট) নগরীর পশ্চিম শাহী ঈদগাহস্থ পুষ্প হাউসে এ চুরির ঘটনা ঘটে।

চুরি যাওয়া বাসাটি গ্রিন একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক লতিফা জাহাঙ্গীরের।

তিনি বলেন, আমার স্বামী ও মেয়ে ঢাকায় অবস্থান করায় সকালে বাসা তালা দিয়ে স্কুলে যাই। দুপুরের দিকে যখন বাসায় ফিরে এসে দেখি আমার ৭ ভরি স্বর্ণ ও নগদ ৭০ হাজার টাকা চুরি গেছে।

চুরি যাওয়া জিনিসপত্রের মূল্য আনুমানিক প্রায় সাড়ে ৪ লাখ টাকা।

শেষ খবর পাওয়া পর্যন্ত লতিফা জাহাঙ্গীর অভিযোগ দায়েরের জন্য থানায় অবস্থান করছিলেন।

Share





Related News

Comments are Closed