Main Menu

সিলেট নগরী থেকে যুবক নিখোঁজ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরী থেকে মিলাদ আহমদ নামে এক যুবক হারিয়ে গেছে। তার বয়স অনুমানিক ২০ বছর। মিলাদ নগরীর মিরবক্সটুলার আজাদী বাসা নং-২৮ এর বাসিন্দা সুনা মিয়া এবং আসমা বেগমের ছেলে।

মিলাদের মা আসমা বেগম জানান, গত ২৪ আগস্ট থেকে মিলাদ নিঁখোঁজ রয়েছে। সে কিছুটা মানসিকভাবে ভারসাম্যহীন। আত্মীয়-স্বজন ও সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। হারিয়ে যাওয়ার সময় মিলাদের পরনে ছিলো চেক শার্ট আর জিন্স প্যান্ট। তার উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি, গায়ের রঙ শ্যমলা ও মুখমন্ডল লম্বাটে।

এ বিষয়ে গত ২৮ আগস্ট মিলাদের মা আসমা বেগম সিলেট কোতোয়ালি থানায় একটি জিডি করেছেন। জিডি নং- ২০০০।

এদিকে, কেউ তার খোঁজ পেলে ০১৭২৮-০৭৪২৮৯ অথবা ০১৬৪৬-৭০০২০১ নম্বর মোবাইলে যোগাযোগ করার জন্য তার পরিারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

Share





Related News

Comments are Closed