Main Menu

আব্দুল হামিদের ১৮তম মৃত্যুবার্ষিকী রোববার

বৈশাখী নিউজ ডেস্ক: মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আজীবন অসা¤প্রদায়িক ও প্রগতিশীল রাজনীতিবিদ, গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়ামের সাবেক সিনিয়র সদস্য ও সিলেট জেলা কমিটির সাবেক সভাপতি, সিলেটের কৃতীসন্তান জননেতা আব্দুল হামিদের ১৮তম মৃত্যুবার্ষিকী ১ সেপ্টেম্বর রোববার।

এ উপলক্ষে গণতন্ত্রী পার্টি সিলেট জেলা শাখা বিভিন্ন কর্মসুচি গ্রহণ করেছে। গৃহিত কর্মসূচির মধ্যে রয়েছে মরহুমের কবর জিয়ারত, পুস্পস্তবক অর্পণ, স্মরণসভা, মরহুমের পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ।

১ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় স্থানীয় কদমতলি জামে মসজিদের সামনে জমায়েত, ১১টায় কবর জিয়ারত ও মরহুমের কবরে পুস্পস্তবক অর্পণ, সাড়ে ১১টায় মরহুমের পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ, বিকেল ৫টায় তালতলাস্থ দলীয় কার্যালয়ে স্মরণসভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থি থাকবেন গণতন্ত্রী পার্টি কেন্দ্রীয় সভাপতি, প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার মোহাম্মদ আরশ আলী।

উক্ত কর্মসূচিসমুহে পার্টির সকল নেতাকর্মি ও শুভাকাংখীদেরকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য সিলেট জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি মোঃ আরিফ মিয়া ও সাধারণ সম্পাদক জুনেদুর রহমান চৌধুরী অনুরোধ জানিয়েছেন।-বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed