বিশ্বনাথে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৩
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে জমি-জমা নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ৩জন আহত হয়েছেন।
শুক্রবার (৩০ আগস্ট) দুপুরে উপজেলার দতা কালিশাই গ্রামের হোসাইন আহমদ ও এলাইছ মিয়ার লোকজনের মধ্যে এঘটনা ঘটে।
আহতরা হলেন- হোসাইন আহমদের পক্ষে তার পিতা তারিফ উল্লা (৭০), ইলাইছ মিয়া পক্ষে তার স্ত্রী রাজনা বেগম (২৯) ও মেয়ে সাহিমা বেগম (৯)। গুরুতর আহত অবস্থায় তারিফ উল্লাকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষের খবর পেয়ে বিশ্বনাথ থানার এসআই আফতাবুজ্জামান রিগ্যানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জানা গেছে, উপজেলার দতাকালিশাই গ্রামের হোসাইন আহমদ ও এলাইছ মিয়ার মধ্যে জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছে। এরই জের ধরে শুক্রবার দুপুরে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। এরই এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের ৩জন আহত হন। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে খবর পাওয়া গেছে।
দুই পক্ষের সংঘর্ষের ঘটনার সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম মূসা বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। তবে একটি পক্ষে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। তদন্তপূর্বক আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।
Related News
সিলেটে সন্তান জন্মের ৩ দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মায়ের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে সন্তান জন্ম দেওয়ার মাত্র তিন দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণRead More
সিলেটে হত্যা মামলার ৩ আসামি চট্টগ্রামে ধরা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে পাওনা টাকা চাওয়ায় চাচাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনায়Read More



Comments are Closed