Main Menu

ইবিতে ভর্তির আবেদন শুরু ২ সেপ্টেম্বর

বৈশাখী নিউজ ডেস্ক: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির আবেদন শুরু আগামী সোমবার (২ সেপ্টেম্বর)। অনলাইনে এ আবেদন করা যাবে ১ অক্টোবর রাত ১২ টা পর্যন্ত।

রেজিস্ট্রার সূত্রে জানা যায়, এ বছর ৩৪টি বিভাগে মোট ২৩০৫ জন শিক্ষার্থী ভর্তি করানো হবে। এ ভর্তি পরীক্ষা মোট ৪টি ইউনিটে অনুষ্ঠিত হবে। এ, বি, সি, ডি ইউনিট ভিত্তিক আবেদন ফরম মূল্য যথাক্রমে ৫০০, ১৬০০, ৮০০, ১৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

৮০ নম্বরের ভর্তি পরীক্ষার মধ্যে ৬০ নম্বরের এমসিকিউ ও ২০ নম্বরের লিখিত নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ২৫% নাম্বার কাটা যাবে।

ভর্তি পরীক্ষা ৪-৭ নভেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে। ফলাফল ১৫ নভেম্বরের মধ্যে প্রকাশিত হবে এবং চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া শেষে ১১ জানুয়ারি ক্লাস শুরু হবে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.iu.ac.bd/admission) এ পাওয়া যাবে।

Share





Related News

Comments are Closed