ওসমানীনগরে পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু
ওসমানীনগর সংবাদদাতা: সিলেটের ওসমানীনগরে স্কুলের পুকুরের পানিতে ডুবে স্কুল শিক্ষার্থী মো: ফারহানের (১১) মৃত্যু হয়েছে। সে মৃত সুজন মিয়ার পুত্র ও দয়ামীর এসওএস শিশু পল্লির লালিত পালিত এতিম শিশু।
থানা সুত্রে জানা যায়, উপজেলার মঙ্গলচন্ডি নিশিকান্ত মডেল উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণির ছাত্র মো: ফারহান বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে স্কুলের পুকুরে পড়ে মারা যায়। ফারহান সাতার জানে না।
ধারণা করা হচ্ছে, সে মূখ ধৌত করতে গেলে এ মর্মান্তিক ঘটনাটি ঘটতে পারে। এঘটনায় স্কুলের প্রধান শিক্ষক শহীদ হাসান বাদী হয়ে ওসমানীনগর থানায় একটি অপমৃত্য মামলা দায়ের করেছেন।
ওসমানীনগর থানার এসআই সুজিত চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed