মৌলভীবাজারে নারী-শিশুসহ ৫ জন নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ী থেকে মেয়েসহ এক প্রবাসীর স্ত্রী এবং একটি হাফিজি মাদ্রাসার তিন শিশু শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। ঘটনা দু’টি বুধবার বিকেলে ঘটেছে।
জানা যায়, উপজেলার জায়ফরনগর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা, প্রবাসী মাসুকুর রহমানের স্ত্রী আয়শা আক্তার (৩০) তার শিশু কন্যা মাসুদা আক্তার (৬) কে নিয়ে জুড়ী বাজারে ডাক্তার দেখানোর কথা বলে বুধবার বেলা ২টায় বাড়ী থেকে বের হন। সন্ধ্যা পর্যন্ত বাড়ী না ফেরায় পরিবারের লোকজন আয়শার মোবাইলে ফোন করলে সেটি বন্ধ পান।
বিভিন্ন আত্মীয় স্বজনসহ আয়শার বাবার বাড়ীতে যোগাযোগ করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। রাতে আয়শার বাবার বাড়ীর লোকদের উপস্থিতিতে প্রবাসী মাসুকুর রহমানের ছোট ভাই জসিম উদ্দিন জুড়ী থানায় একটি সাধারণ ডায়রী (নং- ১২৭৩, তারিখ- ২৮.৮.১৯) করেছেন।
এদিকে একই ইউনিয়নের জাঙ্গিরাই হাফিজিয়া মাদ্রাসার তিন শিশু শিক্ষার্থী বুধবার বিকেল ৩টার পর মাদ্রাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি।
Related News
কুলাউড়ায় সাপের কামড়ে মাদরাসাছাত্রীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় সাপের কামড়ে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থী উপজেলারRead More
মৌলভীবাজারে যুবদলের আহ্বায়ক বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ুকেRead More



Comments are Closed