সিআরটি টিমের প্রশিক্ষকের মৃত্যু, এসএমপি’র শোক
বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের সোয়াত বাহিনীর আদলে গঠিত সিলেট মেট্রোপলিটন পুলিশের বিশেষায়িত ক্রাইসিস রেসপন্স টিমের (সিআরটি) প্রশিক্ষক ইউএসএ পুলিশের দক্ষ অফিসার মিস্টার জন মারা গেছেন। গত ২৫ আগস্ট রাতে চট্রগ্রামের একটি হোটেলে মৃত্যুবরণ করেন তিনি।
জঙ্গীসহ বিভিন্ন অপরাধ দমনে ক্রাইসিস রেসপন্স টিম (সিআরটি) গঠন করে সিলেট মেট্রোপলিটন পুলিশ। বিশেষায়িত এ টিমকে জর্ডান এবং সিলেটে প্রশিক্ষণ প্রদান করেন জন। তিনি গত এপ্রিলে সিলেটে এসএমপি’র সিআরটি টিমকে মেন্টরশীপ ট্রেনিং করিয়ে গেছেন।
সিআরটিকে প্রশিক্ষণ প্রদানে ২৭ আগস্ট সিলেট আসার কথা ছিল বলে জানান সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস) জেদান আল মুসা।
‘চৌকস এ কর্মকর্তার আকস্মিক মৃত্যুতে সিলেট মেট্রোপলিটন পুলিশ পরিবারের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। এসএমপির পক্ষ থেকে তাঁর আত্মার শান্তি কামনা করা হয়েছে বলেও জানান জেদান আল মুসা।
Related News
সিলেটে ২৩ লাখ টাকার ভারতীয় মালামালসহ ৩ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে পুলিশের চেকপোস্টে অভিযান চালিয়ে ২৩ লাখ ১১ হাজার টাকা মূল্যেরRead More
সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টাRead More



Comments are Closed