Main Menu

আশফাক আহমদের শয্যা পাশে বিএনপি নেতৃবৃন্দ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: কেন্দ্রীয় শ্রমিক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী আশফাক আহমদকে দেখতে যান সিলেট মহানগর বিএনপির নেতৃবৃন্দ। মঙ্গলবার নগরীর একটি বেসরকারি হাসপাতালে তাকে দেখতে যান তারা।

এসময় নেতৃবৃন্দ প্রকৌশলী আশফাক আহমদের চিকিৎসার খোঁজ খবর নেন এবং তার আশু রোগ মুক্তি কামনা করেন।

এসময় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, মহানগর শ্রমিকদলের সাধারণ সম্পাদক ইউনুস মিয়া, প্রচার সম্পাদক শামীম মজুমদার, দপ্তর সম্পাদক রেজাউল করিম আলো, সহ শিল্প বিষয়ক সম্পাদক নজির হোসেন, সদস্য কবির আহমদ, সদস্য মাহবুব আহমদ চৌধুরী। বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed