বাসের পেছনে বাসের ধাক্কা, নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার সাভারের আশুলিয়ার কবিরপুর এলাকায় নবীনগর–চন্দ্রা সড়কে বাসের ধাক্কায় নিহত হয়েছেন জাহাঙ্গীর আলম (৩২) ও আবদুল জলিল (৩৩) নামের দুই ব্যক্তি।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) ভোর পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশের জানায়, নিহত জাহাঙ্গীর আলম আহাদ পরিবহনের একটি বাসের চালক এবং আবদুল জলিল ওই পরিবহনের কোনো একটি বাসের মালিক।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে আহাদ পরিবহনের একটি বাস টাঙ্গাইল থেকে ঢাকা যাওয়ার পথে কবিরপুর এলাকায় বেতার কেন্দ্রের সামনে বিকল হয়ে পড়ে। ভোরে বিকল বাসটিকে উদ্ধার করতে আহাদ পরিবহনের আরেকটি বাস দড়ি দিয়ে বাঁধছিলেন জাহাঙ্গীর আলম ও আবদুল জলিল। এ সময় ঢাকাগামী এসআর পরিবহনের আরেকটি বাস এসে আহাদ পরিবহনের বাসটিকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই দুজন মারা যান।
সালনা থানার হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ওসি বলেন, লাশ দুটি উদ্ধার করে সালনা থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য গাজীপুর পাঠানো হবে। বাস তিনটি জব্দ আছে।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed