সিলেটে পৃথক অভিযানে ১৯ জুয়াড়ি আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীতে পৃথক অভিযান চালিয়ে ১৯ জুয়াড়িকে আটক করেছে র্যাব। এর মধ্যে নগরীর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকের সামনের একটি ফার্মেসী থেকে ৯জন এবং ঈদগাহ বাজার মজুমদারপাড়া খেয়াঘাট থেকে আরও ১০জনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে সিলেট মেডিক্যাল সেন্টারের ভেতরের একটি কক্ষ থেকে তাদের আটক করা হয়েছে। এসময় সেখান থেকে জুয়া খেলার সামগ্রীসহ নগদ ২৫ হাজার ২৯০ টাকাও উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হচ্ছেন- আব্দুল কাদির (৪৫), শুভ (৩০), তপু কুমার কর (৩৫), মাসুম আহম্মেদ (৪২), বিকাশ কর (৪৫), সঞ্জয় দেব (৩০), সেলিম আহমেদ (৫০), গিয়াস উদ্দিন (২৬) এবং ইজাজুল ইসলাম (২২)।
রাতে ঈদগাহ বাজার, মজুমদারপাড়া খেয়াঘাটস্থ মঞ্জুর এন্ড ব্রাদার্স দোকানের (উত্তর দিকে) বামপাশের দোকান থেকে নুরে আলম (৩২), গোলাপ মিয়া (৩০), কাউছার আহম্মেদ পাপ্পু (৩০), মোহাম্মদ আলী (৫৫), রুহেল আহম্মদ (২৫), জাভেদ আহম্মদ (৩২), মফিজ মোল্লা (৪০), নাজিমুদ্দিন (৩৭), রাভেল মিয়া এবং অমল বর্মনকে (৩৮) আটক করা হয়। তাদের কাছ থেকে জুয়া খেলার সামগ্রী ও নগদ ১৩ হাজার ১৩০ টাকা উদ্ধার করা হয়েছে।

র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মোঃ মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। উদ্ধারকৃত জুয়া খেলার সামগ্রীসহ তাদের কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed