Main Menu

কানাইঘাটে নারী-শিশুসহ ১৪ রোহিঙ্গা আটক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলায় ১৪ রোহিঙ্গা ও দুই দালালকে আটক করেছে পুলিশ। বুধবার ভোররাত ৪টার দিকে উপজেলার দর্পনগর মমতাজগঞ্জ খেয়াঘাট থেকে তাদেরকে আটক করা হয়। এদের মধ্যে কয়েকজন নারৗ ও শিশু রয়েছে।

জানা যায়, সিলেটের কানাইঘাট সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার উদ্দেশ্যে কক্সবাজার ক্যাম্প থেকে ১৪ রোহিঙ্গা মঙ্গলবার রাতে কানাইঘাটে আসে। বুধবার ভোররাতে তারা দর্পনগর মমতাজগঞ্জ খেয়াঘাট এলাকায় সন্দেহজনকভাবে ঘুরাঘুরি করার সময় টহল পুলিশ তাদেরকে আটক করে। পরে তারা রোহিঙ্গা বলে সনাক্ত করা হয়। এসময় রোহিঙ্গাদের বহনকারী গাড়ির চালক ও সাথে থাকা এক দালালকেও আটক করা হয়।

আটককৃতরা হলেন- ফরিদ মিয়া, ছালেহা বেগম, মীর জাহেদ, মুজিবুল হক, জাবুল হক, আজিজুল হক, মো. ওয়ারেছ, দেলোয়াছ বেগম, তছলিমা বেগম, মুসতাকিম, মন্তাজ বেগম, তমাল হোসেন, মো. সকি ও ছৈয়দ আলম।

আটককৃত ১৪ জন রোহিঙ্গার মধ্যে ৬ জন শিশু, ৪ জন মহিলা, ২ জন পুরুষসহ তাদের বহনকারী ১ জন গাড়ীর ড্রাইভার ও তাদেরকে পাচারকারী ১ জন দালালও রয়েছে।

১৪ রোহিঙ্গাকে আটকের বিষয়টি নিশ্চিত করে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা পিপিএম বলেন, ধারণা করা হচ্ছে ওই রোহিঙ্গারা কানাইঘাট সীমান্ত দিয়ে ভারত যাওয়ার উদ্দেশ্যে কক্সবাজার ক্যাম্প থেকে এসেছে। আটক রোহিঙ্গাদের কক্সবাজার ক্যাম্পে ফিরিয়ে দেয়া হবে বলে জানান ওসি।

Share





Related News

Comments are Closed