সিলেট জেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্টিত
বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা বিএনপির উদ্যোগে এক বর্নাঢ্য রালী বের করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী ১লা সেপ্টেম্বর রবিবার বিকেল ৩টায় নগরীর রেজিষ্ঠারী মাঠ থেকে উক্ত র্যালী বের করা হবে।
মঙ্গলবার (২৭ আগস্ট) রাতে জেলা বিএনপির এক প্রস্তুতি সভা নগরীর সোবহানীঘাট যতরপুরস্থ জেলা সভাপতির বাসভবনে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ১ সেপ্টেম্বর রবিবার প্রতিষ্ঠাবার্ষিকীর বর্নাঢ্য র্যালী সফলে বিস্তারিত পদক্ষেপ গ্রহণ করা হয়।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা সভাপতি আবুল কাহের চৌধুরী শামীমের সভাপতিত্বে, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় ১ সেপ্টেম্বর রবিবারের র্যালীকে সফল করার জন্য জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদের প্রতি আহবান জানানো হয়। এছাড়াও জেলা বিএনপির আওতাধিন সকল উপজেলা ও পৌর শাখাকে যথাযোগ্য মর্যাদায় প্রতিষ্ঠাবার্ষিকী পালনের আহবান জানানো হয়।
সভায় ষড়যন্ত্রমুলক মামলার ফরমায়েসী রায়ে কারান্তরীণ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে দেয়া ফরমায়েসী সাজা বাতিল ও ষড়যন্ত্রমুলক সকল মামলা প্রত্যাহারের দাবী জানানো হয়।
সভায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাহির চৌধুরী, সহ-সভাপতি মইনুল হক চেয়ারম্যান, কামরুল হুদা জায়গীরদার, হাজী শাহাব উদ্দিন, জালাল উদ্দিন চেয়ারম্যান, ফখরুল ইসলাম ফারুক, উপদেষ্ঠা মাজহারুল ইসলাম ডালিম, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল, আবুল কাশেম ও শামীম আহমদ, দফতর সম্পাদক এডভোকেট মোঃ ফখরুল হক, প্রচার সম্পাদক নিজাম উদ্দিন জায়গীরদার, মহিলা সম্পাদিক সালেহা কবির শেপী, বিএনপি নেতা জসিম উদ্দিন, মাহবুবুল হক চৌধুরী, বজলুর রহমান ফয়েজ, হাবিবুর রহমান হাবিব, এডভোকেট আহমদ রেজা, এম এ মালেক, দিদার ইবনে তাহের লস্কও, বুরহান উদ্দিন, আব্দুল লতিফ খান, আব্দুল মালেক, আব্দুল ওয়াহিদ সোহেল, ছালিক আহমদ চৌধুরী, আমেনা বেগম রুমি, জাসাস নেতা জয়নাল আহমদ রানু, শ্রমিক দল নেতা মাসুক এলাহী, আব্দুর রহমান, জেলা ছাত্রদল সভাপতি আলতাফ হোসেন সুমন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন নাদিম, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতাকাব্বির সাকি ও শ্রমিক দল নেতা শামসুল ইসলাম প্রমূখ।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed