ফেঞ্চুগঞ্জে রসমেলাকে ২০ হাজার টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: নিলেটের ফেঞ্চুগঞ্জে অভিজাত খাদ্য প্রতিষ্ঠান রসমেলায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে নগদ ২০ হাজার টাকা জরিমানা আদায় ও ৭০ হাজার টাকার শিশুখাদ্য জব্দ করা হয়েছে।
সোমবার (২৬ আগস্ট) দুপুরে ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড প্রদান করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিন জানান- লাইসেন্স ব্যতিত শিশু খাদ্য বিক্রির অপরাধে এ দন্ড প্রদান করা হয়েছে। সেই সাথে রসমেলার মজুদকৃত বিভিন্ন শিশুখাদ্য জব্দ করা হয়েছে।
তিনি আরো জানান- জব্দকৃত আনুমানিক ৭০ হাজার টাকা মুল্যের এসব শিশুখাদ্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে বুঝিয়া দেয়া হয়েছে। যাতে গরীব অসহায়দের চাহিদা সম্পন্নদের মধ্যে বিনামুল্যে বিতরন করে মাস্টাররোল সরবরাহ করতে বলা হয়েছে।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed