Main Menu

শ্রীমঙ্গলে মৌসুমের ১৬তম চা নিলাম অনুষ্ঠিত

শ্রীমঙ্গল প্রতিনিধি: বাংলাদেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্র মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা মৌসুমের ১৬তম চা নিলাম অনুষ্ঠিত হয়েছে।

সোমকার (২৬ আগস্ট) সকাল থেকে বিকাল ৫ পর্যন্ত শহরের মৌলভীবাজার রোডস্থ খাঁন টাওয়ারে অবস্থিত দেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্রে এ নিলাম অনুষ্ঠিত হয়। নিলামে মোট ২৭ লক্ষ ৬০ হাজার ৫৫০ কেজি চা নিলামে তোলা হয়েছে।

জানা যায়, এটি এ মৌসুমের শ্রীমঙ্গলে ৪র্থ নিলাম এবং শুরু থেকে ১৫তম।

নিলাম কেন্দ্রের সদস্য সচিব শিক্ষক জহর তরফদার জানান, বানিজ্য মন্ত্রালয় এবং সরকারের দিদান্ত ছিল প্রতি মাসে এখানে দু’টি করে নিলামে। কিন্ত বতৃমানে একটি করে হচ্ছে। তিনি আশা করেন বানিজ্য মন্ত্রনালয় ও সরকার একটু তৎপর হলে এখানে দুটি নিলাম সম্ভব এবং এর জন্য তৈরী করা অবকাঠামে পরিপুর্ণ ভাবে ব্যবহার হবে।

নিলামে অংশগ্রহণকারী কয়েকজন ব্রোকার প্রতিষ্ঠানের সদস্য জানান, চায়ের উৎপাদন বেশী এবং অবৈধ্যভাবে চায়ের আমদানির ফলে নিলামের কিছুটা প্রভাব পড়ার আশংকা করছেন।

Share





Related News

Comments are Closed