ডোমারে সড়ক সংস্কারের দাবীতে মানববন্ধন
মোঃ রিমন চৌধুরী, নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে ১০ চাকার ট্রাক চলাচল বন্ধ, রাস্তা সংস্কার ও বিদ্যুৎ সমস্যা সমাধানের দাবীতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ আগস্ট) ডোমার বাজার রেলঘুন্টির মোড়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করে প্রতিবাদী ডোমার উপজেলা বাসী।
সংগঠনের আহ্বায়ক আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্টিত মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক রিমন চৌধুরী, সুমন ইসলাম, শিক্ষক আব্দুল জব্বার, আশরাফুল ইসলাম, ডাক্তার ওমর ফারুক প্রমুখ।
বক্তারা বলেন পঞ্চগড় হতে প্রতিদিন পাথর বোঝাই দশ চাকার শত শত ট্রাক এ সড়কের উপর দিয়ে যাতায়াত করে। এতে ডোমার থানা হতে ফায়ারসার্ভিস পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার সড়ক চলাচলের একেবারেই অযোগ্য হয়ে পড়েছে। বর্ষাকালে হাঁটু পর্যন্ত পানি জমে থাকে সড়কটিতে। সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানান বক্তারা।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed