সুদানে ভয়াবহ বন্যায় ৬২ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক : সুদানে প্রবল বৃষ্টিপাত ও বন্যায় ৬২ জনের মৃত্যু হয়েছে। এ বন্যায় অন্তত ৩৭ হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।
স্থানীয় সরকারি সংবাদ মাধ্যমের বরাত দিয়ে সোমবার (২৬ আগস্ট) বিবিসি জানিয়েছে, উত্তর আফ্রিকার এই দেশটিতে গত জুলাই থেকেই প্রবল বর্ষণ শুরু হয়েছে। এতে সবমিলিয়ে ১৫টি রাজ্যের দুই লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির দক্ষিণাঞ্চলীয় হোয়াইট নীল রাজ্যটি।
জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়, ভারী বৃষ্টিপাত ও বন্যায় ৩৭ হাজারের বেশি বাড়ি-ঘর ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বিভিন্ন স্থানে আরও বৃষ্টিপাত ও বন্যা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
দেশটির আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, চলতি মাস পেরিয়ে অক্টোবর মাস জুড়েও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর এ কারণেই আরও ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে দেশটি।
Related News
যুক্তরাষ্ট্রের ডিভি লটারি নিয়ে নতুন সিদ্ধান্ত
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাওয়া গ্রিন কার্ডের ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারি এখনই চালুRead More
পাকিস্তানে অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে একটি স্বাস্থ্যকেন্দ্রে পার্ক করে রাখা অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ৯ জনেরRead More



Comments are Closed