Main Menu

জৈন্তাপুরে অসামাজিকতার অভিযোগে আটক ১৯

জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের ঘাটেরচটি এলাকা থেকে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ১৯ জনকে আটক করেছে পুলিশ।

রোববার (২৫ আগস্ট) দিবাগত গভীর রাতে ঘাটেরচটি এলাকার উপহার কমিউনিটি সেন্টারের পাশের একটি বাসা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো জৈন্তাপুর উপজেলার পশ্চিম ঠাকুরের মাটি এলাকার ফারুক মিয়ার ভাড়াটিয়া শাহপরান থানার পীরের চক গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে মাহতাব আহমদ (২২), শাহপরান থানার পীরের বাজার হাতুড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আলী হোসেন (৩৪), জৈন্তাপুর থানার পাঠনীপাড়া গ্রামের বর্তমান খাদিমপাড়া ২নং রোডের বাসিন্ধা মোঃ জয়নালের ছেলে মোঃ আলকাছ (২৭), খাদিমপাড়া চামেলীবাগ গ্রামের আব্দুল গফ্ফারের মোঃ শাকিল শাহ (৩৪), বাউল টিলা গ্রামের মৃত আলকাছ মিয়ার ছেলে মোঃ সাজু (২৫), খাদিমপাড়া ২নং রোড গ্রামের মীর হোসেনের ছেলে সানি আহমদ (২১), জালালনগর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে ইমন আহমদ (১৯), শাহপরান আলবারাকা বিআইডিসি গ্রামের সোহেল আহমদের ছেলে হৃদয় আহমদ ওরফে রায়হান (১৯), মৌলভী বাজার জেলার কুলাউড়া থানার পুরশাহ গ্রামের মতিন মিয়ার ছেলে শোয়েব আহমদ (২১), শিবগঞ্জ সাদিপুর গ্রামের মৃত আব্দুল আউয়ালের ছেলে মোস্তাকিন (১৯), ৪নং রোড খাদিমপাড়া গ্রামের দ্বীন ইসলামের ছেলে রুহুল আমীন (২০), মেজরটিলা সৈয়দপুর গ্রামের শহীদ আহমদের ছেলে শাহিন আহমদ (২৪), ৬নং রোড খাদিমপাড়া গ্রামের আব্দুল গফুরের ছেলে জুনাইদ আহমদ (২২), শাহপরান বাহুবল গ্রামের জাবেদ আহমদের ছেলে ইমরান আহমদ (২২), শাহপরান রুস্তুমপুর গ্রামের মোঃ মিন্টু মিয়ার ছেলে মোঃ আরিফ হোসেন (২১), শাহপরান মোহাম্মদপুর আ/এ বাসিন্ধা জকিগঞ্জ থানার বিয়ারাইল গ্রামের মৃত ইলিয়াছ মিয়ার ছেলে রাজু আহমদ (২১), জৈন্তাপুর উপজেলার ৩নং চারিকাটা ইউনিয়নের বনপাড়া দক্ষিন বর্তমান পশ্চিম ঠাকুরের মাটি গ্রামের ফারুক মিয়ার ভাড়াটিয়া আজিজুর রহমান চৌধুরীর স্ত্রী মিনারা বেগম চৌধুরী (৩১) ও একই গ্রামের আব্দুর রশিদ এর মেয়ে লিমা বেগম (১৮), জালালাবাদ থানার কুমারগাঁও নজিরগাঁও মাতৃ মঞ্জিলের মোহাম্মদ হোসেন স্ত্রী হেনা বেগম (৪৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে উপহার কমিউনিটি সেন্টারের পাশের একটি বাসায় অসামাজিক কার্যকলাপ চলছে এমন খবর পেয়ে এলাকার লোকজন বাসাটি ঘেরাও করেন। পরে ওই বাসা থেকে সিলেট্ জেলা যুব মহিলা লীগ নেত্রী মিনারাসহ তিন নারী ও ১৬ পুরুষকে আটক করে পুলিশে খবর দেয় তারা। খবর পেয়ে পুলিশ এসে তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়।

জৈন্তাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বনিক জানান, অসামাজিক কার্যকলাপের অভিযোগে ১৯ জনকে আটক করে জনতা পুলিশে দিয়েছে। আটককৃতদের সোমবার সকাল ১১টায় আদালতে প্রেরন করা হয়েছে।

Share





Related News

Comments are Closed