অভিনেতা বাবর আর নেই
বৈশাখী নিউজ ডেস্ক : এক সময়ের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা, পরিচালক ও প্রযোজক খলিলুর রহমান বাবর (৬৭) আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (২৬ আগস্ট) সকাল ৯টা ১০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সাংগঠনিক সচিব কাবিরুল ইসলাম রানা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দীর্ঘদিন ধরে বাবর অসুস্থ ছিলেন। গত বৃহস্পতিবার (২২ আগস্ট) তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ধীরে ধীরে তার অবস্থার অবনতি ঘটতে থাকে। সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার জীবনাবসান ঘটে।
বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে সোমবার বাদ আসর বাবরের প্রথম জানাযা অনুষ্ঠিত হবে। এরপর সেখান থেকে মরদেহ তার কলাবাগানের বাসায় নেওয়া হবে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে এই তারকাকে মিরপুর বুদ্ধিজীবি কবরস্থানে দাফন করা হবে৷
Related News
এমসি কলেজে ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি সোসাইটি’র যাত্রা শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মুরারি চাঁদ কলেজে (এমসি কলেজ) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতেRead More
নায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী আজ
বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। অল্প সময়েরRead More



Comments are Closed