শ্রীহট্ট প্রকাশ-প্রদর্শনীতে শিশুতোষ বই ৪০% ছাড়
বৈশাখী নিউজ ডেস্ক : শ্রীহট্ট প্রকাশ-এর উদ্যোগে ২য় বারের মতো বই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আগামী ১৯ অক্টোবর থেকে ৩১ অক্টোবর ২০১৯ শ্রীহট্ট প্রকাশ-এর স্থায়ী অফিস মেঘনা-বি/১৮, দাড়িয়াপাড়া, সিলেট-এ শ্রীহট্ট প্রকাশ বই প্রদর্শনী অনুষ্ঠিত হবে। বই প্রদশর্নীতে ক্রেতারা ৪০% ছাড়ে শিশুতোষ বই ক্রয় করতে পারবেন।
এবারে ডা. আবদুল হাই মিনারের শালডুংরির ঝামেলা, সাংবাদিক মুনশী ইকবালের গ্রাম বাংলার ঐতিহ্য, প্রবাসী লেখিকা হাফিজা খাদিজা বেগমের আমার সপ্তম জন্মদিন, জিবলু রহমানের আরাফের গেরিলা নাও, ড. আশরাফ পিন্টুর হোয়াইটহোল, লতিফ জোয়ার্দারের ড্রাগন এল দেশে, এনায়েত রসুলের ফার্স্ট বয় সেকেন্ড বয়, জসীম আল ফাহিমের মানব বনসাইসহ উল্লেখযোগ্য আরো কয়েকটি বই প্রকাশ পাচ্ছে।
প্রতিদিন বেলা ৩ টা হতে রাত ৮ টা পর্যন্ত শ্রীহট্ট প্রকাশ বই প্রদর্শনী অনুষ্ঠিত হবে। শ্রীহট্ট প্রকাশ-এর পক্ষ থেকে সমাজের সকল স্থরের মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে।-বিজ্ঞপ্তি
Related News
বাউলসম্রাট শাহ আবদুল করিমের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের কালনী নদীর তীরে ছোট্ট গ্রাম উজানধল। চারদিকে হাওর, বর্ষায় অথৈ জলRead More
জাতীয় কবি কাজী নজরুলের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ। ১৩৮৩ বঙ্গাব্দের ১২ ভাদ্রRead More



Comments are Closed