কাশ্মীরে গাড়ি উল্টে নিহত ৫
আন্তর্জাতিক ডেস্ক: ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলায় অতিরিক্ত যাত্রীবাহী একটি গাড়ি উল্টে অন্তত পাঁচজনের প্রাণহানি ঘটেছে। রোববার রাজৌরির একটি সড়ক থেকে গাড়িটি গভীর খাদে উল্টে গেলে এ প্রাণহানি ঘটে। এতে আহত হয়েছেন আরো কমপক্ষে ৩০ জন।
রাজৌরির স্থানীয় সরকারি কর্মকর্তা আয়জাজ আসাদ বলেন, পুঞ্চ জেলা থেকে একটি টেম্পোতে করে ৩৫ আরোহী রাজৌরির শারদা শারিফের দিকে যাচ্ছিলেন। পরে থানামান্ডি এলাকায় পৌঁছালে গাড়িটি রাস্তা থেকে গভীর খাদে ছিটকে পড়ে।
প্রাথমিক তথ্যের ভিত্তিতে তিনি বলেন, দুর্ঘটনায় পাঁচজনের নিহতের তথ্য নিশ্চিত হওয়া গেছে। এছাড়া ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে। স্থানীয় পুলিশের এক কর্মকর্তা বলেছেন, দুপুর দেড়টার দিকে গাড়িটি রাস্তা থেকে খাদে ছিটকে পড়ার পরপরই উদ্ধার তৎপরতা শুরু হয়।
তিনি বলেন, দুর্ঘটনায় আহত অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হতাহতের সংখ্যা বাড়তে পারে। আহতদের উদ্ধারের পর স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed