জৈন্তাপুরে আগুনে ৪টি দোকান পুড়ে ছাই
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে আগুনে ৪টি দোকান ঘর পুড়ে গেছে। রোববার (২৫ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার ২নং ইউনিয়নের বাংলা বাজারে আগুনের সূত্রপাত ঘটে। প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে স্থানীয়রাই আগুন নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয়রা জানায়, আগুনে ৪টি দোকান ঘর পুড়ে গেছে। পুড়ে যাওয়া সবগুলো মুদি মালের দোকান। এতে ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন।
২ নং জৈন্তাপুর ইউনিয়নের চেয়ারম্যান এখলাছুর রহমান খবরের সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়রা প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে পানির অভাব না থাকায় দ্রুত আগুন নিভানো সম্ভব হয়। না হলে আরও বড় দুর্ঘটনা ঘটে যেতে পারতো এবং আরও বেশি ক্ষয়ক্ষতি হত বলেও জানান তিনি।
Related News
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More
সিলেটে অবৈধভাবে পাথর উত্তোলনের অভিযোগে ২০ মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধভাবে মাটি কেটে পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছেRead More



Comments are Closed