সিলেটে গণজাগরণ দিবস পালিত
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে লুটপাট, সম্পদ পাচার, নারী নির্যাতন, বেপরোয়া হত্যাকান্ড, উন্মুক্ত গণপিটুনী প্রতিরোধে ও জনগণের অধিকার প্রতিষ্টার লক্ষে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে গণজাগরন দিবস পালিত হয়েছে।
শনিবার (২৪ আগষ্ট) বিকাল ৫টায় কোর্ট পয়েন্টে গণজাগরন দিবস উপলক্ষে সমাবেশ ও মানববন্ধন অনুষ্টিত হয়।
জাসদ সিলেট জেলা সভাপতি আলহাজ কলমদর আলীর সভাপতিত্বে ও জেলা সাংগঠনিক সম্পাদক বাবুল হোসেনের পরিচালনায় সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট জাকির আহমদ।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদ সিলেট মহানগর সহ-সভাপতি ফেরদৌস আরবী, অধ্যক্ষ গোলাম কিবরিয়া, মহানগর সাধারণ সম্পাদক নাজাত কবির, জেলা সাধারণ সম্পদক এডভোকেট ছাইফুল ইসলাম, মু্ক্িতযোদ্ধা মহি উদ্দিন আহসদ, লাল মোহন দেব, জহির রায়হান, তামিম আহমদ, কামাল আহমদ, তাজ উদ্দীন প্রমুখ।
সমাবেশে জাকির আহমদ বলেন, দেশে আজ চরম অরাজকতা বিরাজ করছে। দুর্নীতি-লুটপাট সামাজিক ব্যাধিতে পরিনত হয়েছে। সরকারি সম্পত্তি আত্বসাৎ, শেয়ার মার্কেট কারসাজি, ব্যাংকের টাকা লুটপাট করে জনগণকে সর্বশান্ত করা হচ্ছে। সমাবেশে জাকির আহমদ গণতন্ত্র ও সাংবিধানিক ধারাবাহিকতা ক্ষুন্ন করার চক্রান্ত রুখে মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্টায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed