Main Menu

দরিদ্র পরিবারের মধ্যে সূচনার ভেড়া বিতরণ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সদর উপজেলার জালালবাদ ইউনিয়ন পরিষদ মাঠে সূচনা উপকার ভোগীদের মাঝে ২৩ আগস্ট বৃহস্পতিবার এফআইভিডিবি সূচনা প্রকল্পের আয়োজনে ইউকে এইড ও ইউরোপিয়ান ইউনিয়নের সহযোগিতায় আইজিএ ১৪৫ জনকে ১টি করে ভেড়া বিতরণ করা হয়েছে।

আইজিএ ভেড়া বিতরণ উদ্বোধন কার্যক্রমের মূল উদ্দেশ্য হচ্ছে অতি দরিদ্র নারীরা ভেড়া পালন করে তাদের পরিবারের আর্থিক অবস্থার পরিবর্তন করবে এবং এই পরিবর্তনে শিশুদের পুষ্টি উন্নয়ন ঘটাবে। আর শিশুর পুষ্টির উন্নয়ন ঘটলে শিশুর খর্বতা প্রতিরোধ করা যাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এফআইভিডিবির উপজেলা সমন্বয়কারী মোঃ ছাদিকুর রহমান, পিএসআইও মোঃ ফকরুল ইসলাম, ইউনিয়ন সমন্বয় কারী রাজন পাল। এছাড়াও উপস্থিত ছিলেন জিপিইউকে সদস্য মোঃ শফিকমিয়া, এফ এফ পারভেজ আহমদ, সূচনা কমিউনিটি মবিলাইজার হাসিনা বেগম প্রমূখ।

Share





Related News

Comments are Closed