Main Menu

সাংবাদিক হুমায়ুন কবিরের বাড়িতে হামলা, লুট

ম. আনফর আলী: হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার ১নং সদর ইউনিয়নের বিরাট গ্রামে একটি দলবদ্ধ সন্ত্রাসী চক্র দীর্ঘদিন থেকে ত্রাসের রাজত্ব কায়েম করতে বেপরোয়া হয়ে ওঠেছে। বিতর্কিত রাজনীতি ঘেষা এসব সন্ত্রাসীরা আওয়ামী সমর্থক নিরীহ একটি পরিবারকে উচ্ছেদ করতে অনেকদিন থেকেই অপচেষ্টা চালাচ্ছে। নিরীহদের জমিজমা দখল করে তাদের গ্রাম থেকে তাড়াতে সন্ত্রাসীরা মরিয়া হয়ে ওঠেছে। বিভিন্ন সময় নানা অজুহাতে ঝগড়া বাধিয়ে নিরীহ পরিবারের লোকজনকে মারধর, হুমকী প্রদান সহ নানা অপচেষ্টা চালিয়েও ক্ষান্ত হয়নি। এখন চাচ্ছে ওই পরিবারের লোকজনকে দুনিয়া থেকে সরিয়ে দিয়ে তাদের সবকিছু দখল করতে।

সন্ত্রাসীদের পূর্ব পরিকল্পনা ছিল নিরীহ পরিবারের যারা ঢাকা ও সিলেটে কর্মরত আছেন কোরবানী ঈদ উপলক্ষে বাড়ি এলে তাদের ওপর স্বশস্ত্র হামলা চালাবে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী গত ১৫ আগস্ট সন্ত্রাসীরা দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রস্বস্ত্র নিয়ে নিরীহ পরিবারের ওপর অতর্কিতে হামলা চালায়। এতে ওই পরিবারের পাঁচজন নারী-পুরুষ মারাত্মক আহত হন। তাদের মারধর করে স্বর্ণালঙ্কার, নগদ টাকা সহ প্রায় সাড়ে চার লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ব্যাপারে আজমিরীগঞ্জ থানায় ১৭ জনকে আসামী করে মামলা (নং- ৮, তারিখ ১৬/৮/১৯) দায়ের করা হয়েছে।

মামলার এজাহারে জানা যায়, মামলার প্রধান আসামী আব্দুল মতিন ও ২নং আসামী আব্দুল কাদিরের নেতৃত্বে আসামীরা লাঠিসোটা, রড, রাম দা ইত্যাদি অস্ত্র নিয়ে ঘটনার দিন সকাল ১১টায় মামলার বাদী একই গ্রামের মরহুম শেখ আরজু মিয়ার পুত্র শেখ হুমায়ুন কবিরের বাড়িতে অতর্কিতে হামলা চালায়। হুমায়ুন পরিবার কোনো কিছু বুঝে ওঠার আগেই সন্ত্রাসীরা এলোপাতাড়ি মারধর শুরু করে। মহিলাদের শ্লীলতাহানীর চেষ্টা চালায় এবং মালামাল লুট করে নিয়ে যায়।

উল্লেখ্য, বিভাগীয় শহর সিলেটে বসাবাসরত শেখ হুমায়ুন কবির সাংবাকিতা পেশায় জড়িত, মানবাধিকার কর্মী এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় সদস্য। তিনি স্বপরিবারে ঈদ করতে নিজ বাড়িতে গিয়েছিলেন। হুমায়ুনের ছোটভাই নাসির উদ্দিন ঢাকা থেকে, ছোট দুই বোন ভগ্নীপতি সহ ঈদ উপলক্ষে সবাই বাড়িতে জড়ো হয়েছিলেন। এই সুযোগে সন্ত্রাসীরা চেয়েছিলো পুরো পরিবারটিকে প্রাণে মেরে ফেলতে।

সন্ত্রাসীদের এহেন কর্মকান্ডে নিরীহ পরিবারের লোকজন বিশেষ করে যারা বাড়িতে থাকেন তারা সহ সকলেই নিরাপত্তাহীনতায় দিন যাপন করছেন। আইনানুযায়ী মামলার আসামীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সাংবাদিক হুমায়ুন কবীর স্থানীয় প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন।

Share





Related News

Comments are Closed