Main Menu

নেত্রকোনায় পুকুর নিয়ে সংঘর্ষে নারীসহ আহত ৭

মো. কামরুজ্জামান, নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার দাসপাড়া গ্রামে পুকুর নিয়ে দু’পক্ষের সংঘর্ষে এক নারীসহ অন্তত ৭ জন আহত হয়েছে। আহতদের মধে একজনের অবস্থা আশংকাজনক হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকীরা মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

আহতদের পক্ষে বাদী হয়ে একই গ্রামের মো: আবু তাহের থানায় মামলা দায়ের করেছেন।

শুক্রবার (২৩ আগস্ট) বিকেলে উপজেলার মাঘান-সিয়াধার ইউনিয়নের দাশপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও মামলা সূত্রে জানা যায়, দাশপাড়া গ্রামের একটি পুকুর নিয়ে ওয়ারিশান দু’পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গতকাল শুক্রবার বিকেলে একপক্ষের লোক পুকুরে গোসল করতে গেলে অপর পক্ষ বাধা দেয় এবং বাক বিতন্ডার একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়। এতে দু’পক্ষের সংঘর্ষে নারী ও পুরুষসহ অন্তত ৭ জন আহত হয়েছে।

আহতরা হলেন, আঃ সাত্তার (৭৫), আছিয়া বেগম (৬০), মঞ্জুরা বেগম (৫২), খোকন মিয়া (৪৪), রাকিব মিয়া (১৮), শাহীনুর বেগম (৩৬), আখিঁ আক্তার (২৬) এবং নেত্রকোনা সরকারি কলেজের অনার্সের ছাত্রী ইয়াসমিন আক্তার (২২)। তবে আহতদের দাবি এটি সংঘর্ষ নয়, অপর পক্ষ তাদের বাড়িতে এসে তাদের ওপর হামলা চালিয়েছে।

এ ব্যাপারে মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শওকত আলী বলেন, আহতদের পক্ষে দাশপাড়া গ্রামের মো. আবু তাহের বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Share





Related News

Comments are Closed