ভারতের সাবেক অর্থমন্ত্রী অরুণ জেটলি আর নেই
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের সাবেক অর্থমন্ত্রী ও ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা অরুণ জেটলি আর নেই। শনিবার দিল্রির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এআইআইএমএস) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে অরুণ জেটলির বয়স হয়েছিল ৬৬ বছর।
ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, গত ৯ আগস্ট থেকে শ্বাসকষ্টের সমস্যা নিয়ে দিল্লির এআইআইএমএস হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল তাঁকে। সেই অবস্থাতেই শনিবার দুপুর ১২টা ৯ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পেশায় আইনজীবী এ নেতা মৃত্যুকালে স্ত্রী, দুই সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
উল্লেখ্য, নরেন্দ্র মোদীর বিগত সরকারের পাঁচ বছর অর্থমন্ত্রীর দায়িত্ব পালনের পর অসুস্থতার কারণে অরুণ জেটলি নিজেই মোদীর এবারের সরকারে না থাকার ইচ্ছা জানিয়েছিলেন।
অরুণ জেটলির মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ভারতের প্রেসিডেন্ট রাম নাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, টেক্সটাইল মন্ত্রী স্মৃতি ইরানিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed