Main Menu

২১ আগস্টে নিহতদের স্মরণে সিলেটে আলোচনা সভা

বৈশাখী নিউজ ডেস্ক: ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে সিলেটে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করে সিলেট মহানগর ও জেলা আওয়ামী লীগ।

জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশফাক আহমদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সাবেক সংসদ সদস্য জেবুন্নেসা হক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাসুক উদ্দিন আহমদ, শাহ ফরিদ আহমদ, মহানগরের সহ-সভাপতি এডভোকেট রাজ উদ্দিন, আব্দুল খালিক, আওয়ামী লীগ নেতা বিজিত চৌধুরী, অধ্যক্ষ সুজাত আলী রফিক, অধ্যাপক জাকির হোসেন, নাসির উদ্দিন খান প্রমুখ।

মহানগরের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদের পরিচালনায় সভায় বক্তারা ২১ শে আগস্ট মামলার বিচারের শাস্তি দ্রুত কার্যকরের দাবি জানান। সভা শেষে ২১ শে আগস্ট নিহতদের স্মরণে মোনাজাত অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ২০০৪ সালে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় দলটির মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানসহ ২৪ জন নিহত হন। সে সময় দেশি-বিদেশি চাপের কারণে ঘটনা ধামাচাপা দিতে জজ মিয়া নাটক সাজানো হয়।

Share





Related News

Comments are Closed