আকিজ কারখানা শ্রমিকদের বেতন পরিশোধের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক : সুনামগঞ্জের ছাতকে বেতন বৃদ্ধি ও ঈদ বোনাস না পাওয়ায় আকিজ ফুড এন্ড বেভারেজ কারখানার আন্দোলনরত শ্রমিকদের দাবি মেনে নেয়ার জন্য কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছেন সুনামগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য, কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন মিলন।
এক বিবৃতিতে তিনি বলেন, আকিজ ফুড এন্ড বেভারেজ কারখানার শ্রমিকদের ঈদুল আযহার বোনাস এবং বেতন ভাতা পরিশোধ না করায় তারা দুঃখ-কষ্টে দিনযাপন করছেন। অবিলম্বে তাদের ন্যায্য পাওনাদি পরিশোধের জন্য তিনি জোর দাবি জানান। একই সাথে আন্দোলনতরত শ্রমিকদের ওপর দায়েরকৃত মামলাও প্রত্যাহার করে আলোচনার মাধ্যমে সমাধানেরও আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, বেতন বৃদ্ধি ও ঈদ বোনাস না পাওয়ায় আকিজ ফুড এন্ড বেভারেজ কারখানার প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয় কারখানার শ্রমিকরা। সোমবার (১৯ আগস্ট) দুপুরে প্রধান গেইটে তালা ঝুলিয়ে বিক্ষোভ শুরু করে শ্রমিকরা। সড়ক অবরোধ ছাড়াও তারা কারখানা গেটে বিক্ষোভ করে।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তাপস শীল, সহকারী পুলিশ সুপার বিলাল আহমদ, ওসি মোস্তফা কামাল, মহিলা কাউন্সিলর তাসলিমা জান্নাত কাকলী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেন।
Related News
ছাতকে ৮০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ‘মুল্লা’ ছালেক কারাগারে
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে পুলিশের বিশেষ অভিযানে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ছালেক আহমদ (৪৮)Read More
তাহিরপুরে মাদক সেবনের অভিযোগে কৃষকদলের দুই নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে মাদক সেবন ও মাতলামি করে আইনশৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগে উপজেলাRead More



Comments are Closed