Main Menu

১টি রুই মাছের দাম ৪৮ হাজার টাকা!

বৈশাখী নিউজ ডেস্ক: একটি রুই মাছ বিক্রি হয়েছে ৪৮ টাকায়! ২০ কেজি ওজনের এ রুই মাছটি বিক্রি হয়েছে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে।

মঙ্গলবার (২০ আগস্ট) এ মাছটি ধরা পড়ে। বিশাল আকৃতির মাছটি দেখতে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় উৎসুক জনতার ঢল নামে।

দৌলতদিয়ার মাছ ব্যবসায়ী চান্দু মিয়া জানান, মঙ্গলবার সকালে পদ্মা নদীর দৌলতদিয়া ফেরি ঘাট এলাকায় মাঝ নদীতে জাল ফেলেন স্থানীয় জেলে গোপাল হালদার ও বাসু হালদার। এ সময় তাদের জালে ২০ কেজি ওজনের একটি বিশাল আকৃতির রুই মাছ ধরা পড়ে।

তিনি জানান, মাছটি নিয়ে তারা দৌলতদিয়ায় আসে। তিনি তাদের কাছ থেকে এটি ৪৮ হাজার টাকায় কিনে নেন। ভাল দামে তিনি মাছটি বিক্রি করতে পারবেন বলে আশা প্রকাশ করেন।

Share





Related News

Comments are Closed