Main Menu

পার্কে ‘আপত্তিকর’ অবস্থায় ৯ শিক্ষার্থী আটক

বৈশাখী নিউজ ডেস্ক: স্কুল-কলেজ ফাঁকি দিয়ে পার্কে ‘আপত্তিকর’ অবস্থায় ৯ জন ছাত্র-ছাত্রীকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২০ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে রাজশাহী নগরীর পদ্মা আবাসিক এলাকার শহীদ ক্যাপ্টেন মনসুর আলী পার্কে (ভদ্রা পার্ক নামে পরিচিত) এ ঘটনা ঘটে। পরে আটককৃতদের পরিবারকে জানানো হলে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেয়া হয়।

রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাত আরা তিথি এসময় উপস্থিত থেকে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

তিনি বলেন, ‘তারা রাজশাহীর বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী। অভিযানের সময় পুলিশ ৯ জনকে আটক করে। এর মধ্যে ছয়জন ছাত্রী ও তিনজন ছাত্র। বাকি শিক্ষার্থীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।’

Share





Related News

Comments are Closed