সিলেটে র্যাবের অভিযানে ৭ জুয়াড়ি আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর চালিবন্দরে অভিযান চালিয়ে ৭ জুয়াড়িকে আটক করেছে র্যাব-৯।
মঙ্গলবার সংবাদ মাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৯ এর মিডিয়া অফিসার (ভারপ্রাপ্ত) এএসপি ওবাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসএসপি সত্যজিৎ কুমার ঘোষের নেতৃত্বে একটি দল সোমবার দিবাগত রাত ১১টার দিকে নগরীর চালিবন্দর রোডস্থ হাবিবুর রহমানের রড, সিমেন্ট গোডাউনের বিপরীতে ইব্রাহীমের চা দোকানের পূর্ব পার্শ্বে ত্রিপল বেস্টিত ছাপড়া ঘরের ভিতরে অভিযান চালায়। এসময় সেখান থেকে জুয়া খেলারত অবস্থায় সরঞ্জামাদিসহ ৭ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন বি-বাড়ীয়া জেলার নাসিরনগর থানার বুড়িশ্বর গ্রামের আক্তার মিয়া (৩৫), দক্ষিণ সুরমার খোজারখলার রুবেল মিয়া (৩২), সুনামগঞ্জের শাল্লার চিরাইল গ্রামের জানু মিয়া (৩০), কানাইঘাটের গোয়ালজোর গ্রামের মো. শামীম (৩৩), নগরীর মেন্দিবাগের নাসির উদ্দিন (৪০), হবিগঞ্জের লোহাগাঁওয়ের মো. জয়নাল (২৬) ও দিরাই উপজেলার ভাটিপাড়া গংকার মো. এখলাছ (৩০)।
তাদের কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed